Code

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Second Header

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Showing posts with label ছোটদের জন্য. Show all posts
Showing posts with label ছোটদের জন্য. Show all posts

Sunday, March 13, 2016

রং পেন্সিল-অষ্টম পর্ব

আবার আমরা পেলাম তাদের আঁকা ছবি। তাদের রঙে আবার সেজে উঠল আমাদের পত্রিকার পাতা। নিউ জার্সি থেকে আমাদের ছোট্ট বন্ধু শ্রিয়া পাঠিয়েছে তার আঁকা ছবি, আজ প্রকাশিত হল "রং পেন্সিল" এর পাতায়।

আমাদের ছোট্ট বন্ধুকে অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানাই।আমাদের দৃঢ় আশা যে তার ও তার মত ছোট ছোট আঙ্গুলের স্পর্শে রঙিন হয়ে উঠবে আমাদের পত্রিকা।।




ছোট্ট বন্ধুদের অনেক ভালোবাসা সহ,
সম্পাদক- নবপত্রিকা

** আপনারাও আপনার ছোট্ট জিনিয়াসের ছবি/ হাতের কাজ/ লেখা পাঠাতে পারেন আমাদের E- দপ্তরে এই ঠিকানায় info.amarbanglavasa@gmail.com । নাম, শ্রেণী, বয়স ও স্কুলের বিবরণ লিখতে ভুলবেন না।

Wednesday, October 28, 2015

রং পেন্সিল-সপ্তম পর্ব

"ছোটদের জন্য" পাতাটি দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে আমাদের শিশু-শিল্পীদের লেখা ও আঁকার মাধ্যমে। তাদের উৎসাহ যেমন প্রশংসনীয়, তেমনি রং নিয়ে তাদের ভাবনাও উল্লেখযোগ্য। তারা নিজের হাতে গড়ে তুলেছে তাদের এই ছোট্ট কলাম।

এবার আমরা পরিচয় করাবো আমাদের এক ছোট্ট বন্ধুর সাথে। দেবেশী। তার তুলির টানে ফুটে উঠেছে, আমাদের চারিপাশ। আমাদের আন্তরিক ভালোবাসা রইলো তোমার জন্য। আর উৎসাহ ও উদ্দীপনা রইলো আমাদের অন্য সমস্ত শিশু-শিল্পী ও পাঠকদের প্রতি, যাতে তাদেরও সৃষ্টি আমাদের ই-দপ্তরে এসে পৌঁছায়।

ছোট্ট বন্ধুদের অনেক ভালোবাসা সহ,
সম্পাদক- নবপত্রিকা

** আপনারাও আপনার ছোট্ট জিনিয়াসের ছবি/ হাতের কাজ/ লেখা পাঠাতে পারেন আমাদের E- দপ্তরে এই ঠিকানায় info.amarbanglavasa@gmail.com । নাম, শ্রেণী, বয়স ও স্কুলের বিবরণ লিখতে ভুলবেন না।




Tuesday, October 13, 2015

দ্বৈরথ

কথামত আমরা পাশে পেলাম আরেকজন গুণী মানুষকে। লেখক ও বিশিষ্ট অনুবাদক সমর চন্দ। শিশু সাহিত্য, পত্রিকা সম্পাদনা, সাংবাদিকতা ও অনুবাদে তাঁর গভীর আগ্রহ উল্লেখযোগ্য। এবার আমরা পেয়েছি তাঁর লেখা।

ধন্যবাদ সমর বাবুকে, তাঁর লেখা আমাদের সাথে ও আমাদের নবপত্রিকার আপামর পাঠক বন্ধুর সাথে ভাগ করে নেবার জন্যও।

সংক্ষিপ্ত লেখক পরিচিতিঃ সমর চন্দ। জন্ম ৯ অক্টোবর ১৯৫০। সোনামুখী, বাঁকুড়া। দুর্গাপুর-আসানসোলের সাহিত্য আন্দোলনে যুক্ত থেকে "স্ফুলিঙ্গ" এবং "একলব্য" পত্রিকা সম্পাদনা করেন। সম্পাদনা তথা সাংবাদিকতা সূত্রে যুক্ত ছিলেন "লোকায়ত", "অয়স" ও "সাপ্তাহিক জনচিন্তা" পত্রিকার সঙ্গে। একদা আসানসোলের থেকে প্রকাশিত "দৈনিক পশ্চিমবঙ্গ সংবাদ"-এ কিছুদিন সাব-এডিটর হিসাবে কাজ করেন।

সাহিত্যকর্মী হিসাবে দীর্ঘদিন কাজ করার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য অধ্যায় হল মানবেন্দু রায়, সমীর রায় ও সৌরাংশু সাহার সঙ্গে বিস্মৃত সাহিত্যিক রমেশচন্দ্র সেনকে পুনরুদ্ধার করা।

লেখকের অন্যান্য বই- মধ্যরাতের গান(কবিতা), রং বেরং, রমেশচন্দ্র সেনের গল্প ইত্যাদি।

প্রকাশিত কবিতাটি "খুঁজে বেড়াই মা-কে" শীর্ষক বই থেকে উদ্ধৃত।

ধন্যবাদান্তে,
সম্পাদক-নবপত্রিকা

Friday, October 9, 2015

রং পেন্সিল-ষষ্ঠ পর্ব

এবারের প্রকাশনায় আমরা পেয়ে গেলাম তিন ছোট্ট বন্ধুকে। "ছোটদের জন্য" বিভাগ বরাবরই তার রঙের ঔজ্জ্বল্য ও নতুন ভাবনার প্রতিভায় সবাইকে মুগ্ধ করেছে। তাই এবারের রং পেন্সিল এর দায়িত্ব নিয়ে নিল তিন শিশু শিল্পী- দেবেশী, শ্রিবাস ও সায়ন।

সঙ্গে আমাদের কৃতজ্ঞতা জানাই চঞ্চল বাবু ও ঈশিতাকে, এই ছোট্ট বন্ধুদের সাথে পরিচয় করানোর জন্য এবং আমাদের এগিয়ে চলার উৎসাহ দেবার জন্য।

ছোট্ট বন্ধুদের অনেক ভালোবাসা সহ,
সম্পাদক- নবপত্রিকা

** আপনারাও আপনার ছোট্ট জিনিয়াসের ছবি/ হাতের কাজ/ লেখা পাঠাতে পারেন আমাদের E- দপ্তরে এই ঠিকানায় info.amarbanglavasa@gmail.com । নাম, শ্রেণী, বয়স ও স্কুলের বিবরণ লিখতে ভুলবেন না।






Tuesday, September 29, 2015

হাতের কাজ-তৃতীয় পর্ব

ছোট ছোট চেষ্টা, সঙ্গে অনেক ভুল
তাদের মধ্যেই ফুটে আছে কুঁড়ি আর ফুল


নরম আঙ্গুল ওদের, জানে নাকো ভাষা
পৃথিবীটা হোক রঙিন, এই শুধু মনে আশা


কত রং এলোমেলো হয়ে, মিলে গেল শেষে
ছবি আর কথা এক হয়ে গেল, ছোট্ট মনের ক্যানভাসে


ওরা জানে না, কেমন হয় দুঃখ অথবা মানবিক সুখ
শুধুই হাতে রং তুলি খুঁটিনাটি, আর সহস্র হাসি মুখ


ওদের ভাবনা ও নান্দনিক মূল্যবোধের তুলনা করতে যাওয়া আমাদের ধৃষ্টতা। তাই ছোট্ট বন্ধুদের প্রতি ভালোবাসা জানিয়ে আবার এল হরেক রকম হাতের কাজের ডালি।নিত্যনতুন ছোট ছোট জিনিস দিয়ে তারা আকার দিয়েছে তাদের শিশু-ভাবনার। আর আমরা ভাবনা সেলাম জানাই।

ছোট্ট বন্ধুদের অনেক ভালোবাসা সহ,
সম্পাদক- নবপত্রিকা

** আপনারাও আপনার ছোট্ট জিনিয়াসের ছবি/ হাতের কাজ/ লেখা পাঠাতে পারেন আমাদের E- দপ্তরে এই ঠিকানায় info.amarbanglavasa@gmail.com । নাম, শ্রেণী, বয়স ও স্কুলের বিবরণ লিখতে ভুলবেন না।






Wednesday, September 23, 2015

রং পেন্সিল-পঞ্চম পর্ব

আবার পেলাম রং ও ভাবনার বৈচিত্র্য। তাদের উৎসাহকে অভিবাদন জানিয়ে, আজকে প্রকাশিত হল আরও নতুন কিছু ছবি।
আর আমাদের এই প্রচেষ্টায় সাহায্যের হাত বাড়ানোর জন্য ঈশিতা-কে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

ছোট্ট বন্ধুদের অনেক ভালোবাসা সহ,
সম্পাদক- নবপত্রিকা

** আপনারাও আপনার ছোট্ট জিনিয়াসের ছবি/ হাতের কাজ/ লেখা পাঠাতে পারেন আমাদের E- দপ্তরে এই ঠিকানায় info.amarbanglavasa@gmail.com । নাম, শ্রেণী, বয়স ও স্কুলের বিবরণ লিখতে ভুলবেন না।






Thursday, September 17, 2015

হাতের কাজ-দ্বিতীয় পর্ব

এবং প্রত্যাশা মত, আবার পেলাম হাতের কাজ আমাদের শিশুশিল্পীদের থেকে। আজ দ্বিতীয় পর্ব। তাদের নতুন উদ্ভাবনী চিন্তায় ভরে উঠছে আমাদের "ছোটদের জন্য" কলাম, সমৃদ্ধ হছে আমাদের প্রথম পাতা।

ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এইভাবে তোমাদের আঁকা আমাদের পাঠাতে চাও, তাহলে চটপট একে ফেলো "আমার দুর্গা ঠাকুর"। রং তুলি স্কেচ যা মন চায়। আর পাঠিয়ে দাও আমাদের দপ্তরে info.amarbanglavasa@gmail.com। তোমাদের নাম, ঠিকানা, বয়স ও স্কুল এর বিবরণ লিখতে ভুলো না। আমরা রইলাম তোমাদের অপেক্ষায়।

ধন্যবাদান্তে,
সম্পাদক-নবপত্রিকা




Friday, September 11, 2015

হাতের কাজ

এবার শুধু রং-তুলি-পেন্সিল নয়। ছোটোরা তাদের উৎসাহ দেখাল নতুন নুতন হাতের কাজেও। আমাদের শিশু- শিল্পীরা পাঠিয়েছে তাদের হাতে বানানো নানান কারুকাজ। কখনও আইসক্রিম স্টিক, কখনও পেপার হুক, কখনও হাতের ছাপ, কখনও বা কাগজের ডিশ- বিভিন্ন রকম জিনিস দিয়ে বানানো সৃষ্টির ছবি পেয়েছি আমরা। আজ প্রথম পর্ব।

ছোট্ট বন্ধুদের অনেক ভালোবাসা সহ,
সম্পাদক- নবপত্রিকা

** আপনারাও আপনার ছোট্ট জিনিয়াসের ছবি/ হাতের কাজ/ লেখা পাঠাতে পারেন আমাদের E- দপ্তরে এই ঠিকানায় info.amarbanglavasa@gmail.com । নাম, শ্রেণী, বয়স ও স্কুলের বিবরণ লিখতে ভুলবেন না।





Sunday, September 6, 2015

রং পেন্সিল-চতুর্থ পর্ব

আমাদের পত্রিকায় ছোটদের অংশগ্রহণ বেড়েই চলেছে। তাদের উৎসাহকে আমরা কুর্নিশ জানাই। তাদের বর্ণময় ভাবনা শুধু আমাদেরই নয়, আমাদের পাঠক বন্ধুদেরও উদ্বুদ্ধ করবে। আমাদেরকে এবারের প্রকাশনার জন্য ছবি পাঠিয়েছে আমাদের ছোট্ট বন্ধু হৃষিতা (মিঠি)। তার জন্য রইল আমাদের ভালোবাসা ও উৎসাহ। আরও ছবি আঁকও , আর পাতায় পাতায় তোমার ভাবনারা পাখা মেলুক রঙের আবেশে।

ধন্যবাদান্তে,
সম্পাদক-নবপত্রিকা





Thursday, September 3, 2015

রং পেন্সিল-তৃতীয় পর্ব

ছোটদের ভাবনাচিন্তার ধরণটা অনেকটাই আলাদা। ওদের কাছে আমাদের পৃথিবী অনেক বেশি সুন্দর আর রঙিন। লাল- নীল- সবুজ- হলুদ কতই না রং মিশে আছে ওদের মনে। তাই "ছোটদের জন্য" কলাম ভরে উঠছে ওদের অনাবিল উৎসাহে। আমরা তাদের সাড়া পেয়েছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তাদেরকে অনেক অনেক ভালোবাসা।
আশা করি, তা বড়দেরও নতুন কিছু সৃষ্টির উৎসাহ দেবে।

ধন্যবাদান্তে,
সম্পাদক- নবপত্রিকা






Tuesday, August 25, 2015

রং পেন্সিল -দ্বিতীয় পর্ব

আমাদের ছোট্ট বন্ধুদের উৎসাহের শেষ নেই। আর তাই, তাদের অভিনব চিন্তা ও ভাবনায় সমৃদ্ধ হছে তাদের জন্য বানানো কলাম "ছোটদের জন্য"। আজ প্রকাশিত হল আরও কিছু ছবি। পাঠিয়েছে আমাদের প্রিয় শিশুশিল্পী  অরনেশ চৌধুরী (পঞ্চম শ্রেণী, ডিপিএস রুবি পার্ক)।




Friday, August 21, 2015

রং পেন্সিল

আজকের সম্পাদনা শুধু ছোটদের জন্য। আমাদের ছোট্ট বন্ধুরা তাদের পড়াশোনা ও খেলার পাশাপাশি সময় বার করে নিয়েছে, রং পেন্সিল নিয়ে তাদের মনের মতন ছবি আঁকার জন্য। তাদেরকে অনেক ভালবাসা আমাদের তরফ থেকে। আজ প্রকাশিত হল তাদের জন্য প্রথম পাতা।


কাপ (অংশ সিনহা, ৮ বছর, বিড়লা ভারতী)

মা দুর্গা (সুচিস্মিতা সামন্ত, ৯ বছর, সাউথ পয়েন্ট স্কুল)


জেলে (সুচিস্মিতা সামন্ত, ৯ বছর, সাউথ পয়েন্ট স্কুল)


কাকতাড়ুয়া (সুচিস্মিতা সামন্ত, ৯ বছর, সাউথ পয়েন্ট স্কুল)


মাঝি (সুচিস্মিতা সামন্ত, ৯ বছর, সাউথ পয়েন্ট স্কুল)


মেয়ে (সুচিস্মিতা সামন্ত, ৯ বছর, সাউথ পয়েন্ট স্কুল)


ফেরিওয়ালা (সুচিস্মিতা সামন্ত, ৯ বছর, সাউথ পয়েন্ট স্কুল)


Thursday, August 13, 2015

ছোটদের জন্য

খেলনাবাটি

কেমন আছো ছোট্ট বন্ধুরা? মনে আছে তো পূজোর কথা? মা দুর্গা সিংহের পিঠে চেপে আবার আসছেন মর্ত্যে আমাদের সাথে দেখা করতে। সঙ্গে তার পুরো পরিবার। নাদুস নুদুস গণেশ, বুদ্ধিমান কার্ত্তিক, জ্ঞানের দেবী সরস্বতী আর ধনদাত্রী মা লক্ষ্মী; সঙ্গে তাদের আরও চার বাহন। আর আসছে দুষ্টু মহিষাসুর। কেমন কাটতে চলেছে তোমার এবারের পূজো? কি এবারের প্ল্যান? মা-বাবার সাথে গতবার কোন কোন প্যান্ডেল দেখা হয়েছিল? আর এবারেই বা কোথায় কোথায় কোথায় যাবে? নতুন জামা- ফ্রক- ঘড়ি সব হয়েছে তো? দাদু-দিম্মা কবে আসছেন? অথবা এবারে মা-বাবার সাথে অন্য কোথাও দূরে যাবার প্ল্যান- ঘুরতে যাচ্ছ?

উফ! কত প্রশ্ন তাই না? কিন্তু আমাদের প্রশ্ন তোমাকে নিয়ে। তোমার "পূজোর প্রস্তুতি" আমাদের লিখে পাঠাও। যদি আঁকতে ভালোবাসো তাহলে চটপট রং পেন্সিল/ জলরং দিয়ে এঁকে ফেলো "দুর্গা মায়ের ছবি" আর পাঠিয়ে দাও আমাদের। তোমার কোনও পুরনো ছবি, কবিতা থাকলে তাও পাঠাতে পার। আরও আছে, তোমার আবৃত্তি, গান ভাল লাগলে রেকর্ড করে ফেলো আর সকলকে শোনাতে আমাদের পাঠাও। তোমার সব লেখা, গান ছবি প্রকাশিত হবে আমাদের পত্রিকায় আর পৌঁছে যাবে তোমার মত আরও কত ছোট্ট বন্ধুদের কাছে। কি, পাঠাবে তো?

আমাদের E-দপ্তরের ঠিকানা info.amarbanglavasa@gmail.com । আমরা তোমার জন্য অপেক্ষায় রইলাম।

বিশেষ দ্রষ্টব্য - শুধুমাত্র নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য।

ভালবাসা জানিয়ে,
সম্পাদক-
নবপত্রিকা